২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া সাংবাদিক মনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার

প্রয়াত তরুণ ক্রীড়া সাংবাদিক মনোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে শুক্রবার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এদিন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাঝিরহাট গ্রামে মরহুমের নিজ বাড়িতে ইফতার ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় মসজিদেও অনুরূপ কর্মসূচী পালন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের ছাত্র ও দৈনিক মানবজমিনের ক্রীড়া সাংবাদিক মনোয়ার হোসেন গত বছর বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নিজ কক্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সাংবাদিকতা বিভাগের সকল শিক্ষক ও ছাত্রছাত্রী, বন্ধু শুভানুধ্যায়ীদের মিলাদ মাহফিলে অংশগ্রহন করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার অনুরোধ জানানো হয়েছে।