পাকিস্তান সফরে ইংল্যান্ড দলকে নিশ্ছিদ্র নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের ইংলিশ প্রতিপক্ষ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) নিশ্চিয়তা দিয়েছে যে, এ মাসের শেষের দিকে পাকিস্তান সফরে ইংল্যান্ড দলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
যদিও এ বছরের জুলাই মাসে ইসিবি’র কর্মকর্তারা পাকিস্তানের ভেন্যুগুলো এবং পাকিস্তানি পুলিশ ও কর্মকর্তাদের সাথে নিরাপত্তার ব্যাপারে আলোচনা করেছিলেন। সম্প্রতি বোমা হামলার ফলে আবারও খেলোয়াড় এবং দর্শকদের নিরাপত্তার বিষয়টি আলোচনায় ওঠে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পিসিবি’র ডাইরেক্টর (অপারেশন) আব্বাস জাহিদী বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইংল্যান্ড দল এবং তাদের ভক্তদের জন্য নিরাপত্তা ব্যবস্থায় আমরা কোনও সমস্যা দেখছি না। সিরিজ দেখার জন্য যুক্তরাজ্য থেকে আগত দর্শকদের ভিসার ব্যাপারেও আলোচনা হয়েছে। সরকারী কর্মকর্তারা আগেও সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও সহযোগিতা করবে।
পাকিস্তান সফরে ইংল্যান্ড তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে।
