অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট উইন্ডিজ পূর্ণ শক্তির দল পাঠাবে
ওয়েস্ট উইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) এবং ওয়েস্ট উইন্ডিজ প্লেয়ারস অ্যাসোসিয়েশন আসন্ন অস্ট্রেলিয়া সফরে নির্বাচিত ক্রিকেটারদের সাথে ধারা-৫-এর আলোচনার প্রেক্ষিতে চুক্তিবদ্ধ করার ব্যাপারে একমত হয়েছে।
ওয়েস্ট উইন্ডিজ ক্রিকটে বোর্ড এক ঘোষণায় জানায়, চক্তির মধ্যে যে নিয়ম-কানুন ছিল তা উইন্ডিজ বোর্ড দুর করেছে এবং অস্ট্রেলিয়া সফরে পূর্ণ শক্তির দল পাঠানোর ব্যাপারে পুনরায় নিশ্চিত করেছে। সবাইকে নিশ্চিত করা হয়েছে যে, শ্রীলঙ্কা সফরে সেরা দল ঘোষণা করার পরও অনভিজ্ঞ দল পাঠানোর মত ঘটনার পুনরাবৃত্তি হবে না।
উভয় পক্ষের মধ্যে আলোচনার সময় উপস্থিত ছিলেন ডব্লিউবিসিবি’র প্রেসিডেন্ট কিন গর্ডন এবং ডব্লিউআইপিএ’র সিইও দিননাথ রামনারায়ণ।
