ট্যালেন্ট হান্ট কর্মসূচির জন্য ৪৭ ক্রিকেটার বাছাই করেছে বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ট্যালেন্ট হান্ট কার্যক্রমের শেষ পর্বে অংশগ্রহনের জন্য ৪৭ জন অনুর্ধ্ব ১৩ ক্রিকেটার বাছাই করেছে।
নির্বাচিত খেলোয়াড়রা হলেন-রাকিন আহমেদ, তৌহিদ রানা, ইকতেদার নাজিফ, আল আমিন, নুরুদ্দিন টগর, সিরাজুল ইসলাম, এমকে মাহফুজ, আরিফ হোসেন (মেট্রো স্কুল প্রোগ্রাম), সাদ্দাম খান, ইয়াসিন আরাফাত, রাশেদুল করিম, সুমন মিয়া, ফয়সাল কবির, আবু হানিফ, ইশরাক হোসেন (ঢাকা মেট্রো গ্রীন), আসিফ আহমেদ, আশিকুর রহমান, ইয়াশরিফুল ইসলাম, মোহাম্মদ দীদার হোসেন, মোহাম্মদ জসিমউদ্দিন, মুন্তাকিম হোসেন, জাফরুল হাসান (মেট্রো ব্লু), কানেজিয়া সিংঘ, মিজান আহমেদ, রায়হান রহমান, শাকের আহমেদ, শামসুল আলম, তানজিরুল আহসান, আল আমিন হোসেন (সিলেট বিভাগ), নাসিরুদ্দিন, ফরহাদ শেখ, তানিন মিয়া-১, তানিন মিয়া-২, তৌহিদুর রহমান (খুলনা বিভাগ), সাব্বির রহমান, মোহাম্মদ শাহরিয়ার ইসলাম, মোহাইমিনুল ইসলাম, জামারিয়া মাসুদ (রাজশাহী বিভাগ), গোলাম সাদিকুল খান, আজিম শিকদার, আসাদুজ্জামান, শামসুল ইসলাম (বরিশাল বিভাগ), জুনায়েদ হোসেন, শফিকুল ইসলাম, আবু হাফিজ, আমিনুল ইসলাম (চট্টগ্রাম বিভাগ), মোহাম্মদ সাব্বির (ঢাকা বিভাগ)।
নির্বাচিত খেলোয়াড়দের ১৪ অক্টোবর বিকেল তিনটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোচ শহিদুল আলমের কাছে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
