রাজশাহী বিভাগীয় অনুর্ধ্ব ১৭ দলের নাম ঘোষণা করেছে বিসিবি
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনুর্ধ্ব ১৭ দলের বিরুদ্ধে ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার ১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় দলের নাম ঘোষণা করেছে।
দলে স্ট্যান্ডবাই রাখা হয়েছে চারজন।
তিনটি দুই দিনের এবং সমানসংখ্যক একদিনের ম্যাচ খেলতে সিএবি দল ১৩ অক্টোবর ঢাকা এসে পৌঁছুবে।
রাজশাহী দলের খেলোয়াড়রা হলেন-জাকিউল ইসলাম, মীর ফয়সাল আলী, সোহান পারভেজ, রাজীব, সুপ্রীয় সরকার, আবু হায়াত, মাইশিকুর রহমান, তালহা বিন তারেক, হামিদুল ইসলাম হিমেল, সৈয়দ শরিফ ফয়সাল, মুক্তার আলী, ওয়াসিম ইকবাল, আরাফাত রহমান, ফজলে রাব্বি। স্ট্যান্ডবাই খেলোয়াড়রা হলেন-সাকলায়েন সজিব, আরিফ শেখ, আব্দুল আহাদ ও আলমগীর হোসেন।
কর্মকর্তা: এএসএম ফজলুল কবির (ম্যানেজার), মোহাম্মদ মহিউদ্দিন (কোচ)।
