ঝালকাঠিতে শুরু হয়েছে জেলা দাবা টুর্নামেন্ট
ঝালকাঠি জেলা দাবা টুর্নামেন্ট সোমবার স্থানীয় ক্রীড়া ভবনে শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেব প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সাত রাউন্ডের প্রতিযোগিতায় জেলার ৫০ জন দাবাড়ু অংশগ্রহন করছে। এ পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন হেলাল, মনির, আনিস, মনোজিত, শাহিন, নজরুল, লিউ, ডালিম, তরুণ, মামুন, জব্বার এবং শওকত।
