২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকির ফাইনালে সেনাবাহিনী ও ঢাকা

এবিএস গ্রুপ জাতীয় হকি চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

শনিবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সেমিফাইনালে সেনাবাহিনী ও ঢাকা নিজ নিজ খেলায় জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করে।

প্রথম সেমিফাইনালে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলের এক কষ্টার্জিত জয় পায় গতবারের রানার্স আপ ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে। খেলার দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে জাহিদ বিন তালিব শুভর ফিল্ড গোলে এগিয়ে যায় ঢাকা। তিন মিনিট পর প্রশান্ত কুমারের অরেকটি ফিল্ড গোলে খেলায় ফেরে ফরিদপুর। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ঢাকার পক্ষে জয়সূচক গোলটি করেন শুভ।

অপর সেমিতে সেনাবাহিনী ২-০ গোলে হারায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে। ম্যাচের ১১ মিনিটে বিজয়ী দলের সানোয়ার হোসেন প্রথম গোল করেন। একমিনিট পর দলের পক্ষে দ্বিতীয় গোল করেন দিদার হোসেন। এই গোলের পর রাজশাহী আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। আম্পায়ার আব্দুর রশিদ খান এবং হাসানুদ্দিন আহমেদ দশ মিনিট অপেক্ষা করার পর সেনাবাহিনীকে জয়ী ঘোষণা করেন।