২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ইন্টারের আরও ৩ ফুটবলার আক্রান্ত

সেরি আর ক্লাব ইন্টার মিলানের আরও তিন ফুটবলার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2020, 12:07 AM

Updated : 18 Aug 2022, 03:53 PM

ইতালিয়ান ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, মিডফিল্ডার রবের্তো গালিয়ার্দিনি ও রাদিয়া নাইনগোলান ও রিজার্ভ গোলকিপার রাদুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ সপ্তাহে এই নিয়ে দলটির পাঁচ জন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার ও আলেসান্দ্রো বাস্তোনির আক্রান্ত হওয়ার খবর এসেছিল।

সেরি আর নিয়ম অনুযায়ী, কোভিড-১৯ পজিটিভ খেলোয়াড়কে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে আন্তর্জাতিক বিরতির পর আগামী ১৭ অক্টোবর লিগে ডার্বি ম্যাচে এসি মিলানের বিপক্ষে তাদের খেলা অনিশ্চিত হয়ে পড়ল।