২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে ম্যাচ বাতিল

কিলমারনক ফুটবল ক্লাবের ছয় ফুটবলারের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসায় স্কটিশ প্রিমিয়ারশিপে মাদারওয়েলের বিপক্ষে তাদের শুক্রবারের ম্যাচটি স্থগিত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2020, 09:58 PM

Updated : 18 Aug 2022, 03:50 PM

গত সপ্তাহের শুরুর দিকে কিলমারনকের তিন ফুটবলারের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। বৃহস্পতিবার দলের আরও তিন জন পজিটিভ হওয়ার পর কিলমারনকের অনুরোধে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় স্কটিশ প্রফেশনাল ফুটবল লিগ (এসপিএফএল)।

আগামী ১৪ অক্টোবর পর্যন্ত কিলমারনকের পুরো স্কোয়াডকে সেলফ-আইসোলেশনে থাকতে বলা হয়েছে।