২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির বিপক্ষে খরা কাটানোর সুযোগ মেসির

ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। লা লিগার ইতিহাসেও সবার উপরে তিনি। যে কোনো প্রতিপক্ষের জন্যে বিভীষিকার এক নাম লিওনেল মেসি। কিন্তু চেলসির বিপক্ষে মাঠে নামলেই কি যেন হয়। ইংলিশ ক্লাবটির বিপক্ষে এখনও যে গোলের খাতাই খুলতে পারেননি বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2017, 07:54 PM

Updated : 19 Aug 2022, 06:09 PM

সোমবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ে বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে এই চেলসিরই নাম উঠেছে। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগের পর কাম্প নউয়ে হবে ফিরতি পর্ব।

দলটির বিপক্ষে আগের আটবারের দেখায় ২৯টি শট নিয়ে একবারও জালের দেখা পাননি মেসি।

২০০৪ সালে বার্সেলোনার হয়ে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৫২৫ গোল করেছেন। ৩৬২ গোল করে লা লিগার গোলদাতার তালিকায় আছেন শীর্ষে। এই সময়ে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন মোট ২৯টি বড় শিরোপা।

পাশাপাশি তার ব্যক্তিগত প্রাপ্তির ঝুলিতে যোগ হয়েছে পাঁচটি বর্ষসেরার পুরস্কার ও চারটি ইউরোপিয়ান গোল্ডেন সু।

চ্যাম্পিয়ন্স লিগে তার গোলের শতক পূরণ হতে আর মাত্র তিনটি দরকার। নিশ্চিতভাবে বার্সেলোনার সবার চাওয়া থাকবে চেলসির বিপক্ষে যেন আগে অপেক্ষার শেষ হয়।