প্রিমিয়ার লিগে নওফেল স্পোর্টিং
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে উঠেছে নওফেল স্পোর্টিং ক্লাব।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার সাজ্জাদ জামানের একমাত্র গোলে উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাবে হারায় নওফেল। এ জয়ে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হওয়া নিশ্চিত করেছে দলটি।
শনিবার এক ম্যাচ বাকি রেখে ৩৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হওয়া নিশ্চিত করে আগেই প্রিমিয়ার লিগ নিশ্চিত করা বসুন্ধরা কিংস।
