২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান অ্যাথলেটিক্সে হতাশ করলেন সুমি-আল আমিনরাও

এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনটিও বাংলাদেশের অ্যাথলেটদের হতাশায় কেটেছে। কোনো ইভেন্টেই পদকের লড়াইয়ে উঠতে পারেননি সুমি-আল আমিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 10:32 PM

Updated : 19 Aug 2022, 05:01 PM

ভারতের ভুবনেশ্বরে শনিবার ১১০ মিটার হার্ডলসে মাসুদ খান ১৫ দশমিক ৪১ সেকেন্ড সময় নিয়ে তিন নম্বর হিটে সাত জন প্রতিযোগীর মধ্যে সপ্তম হন।

ছেলেদের ৮০০ মিটারে ১ মিনিট ৫৬ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে তিন নম্বর হিটে ১০ জনের মধ্যে অষ্টম হন কামরুল হাসান। এই ইভেন্টে ১ মিনিট ৫৪ দশমিক ৬৬ সেকেন্ড সময় নিয়ে এক নম্বর হিটে এগারো জনের মধ্যে অষ্টম হন কিবরিয়া খন্দকার।

মেয়েদের ৮০০ মিটারে সুমি আক্তার ২ মিনিট ২৬ দশমিক ৪৮ সেকেন্ড নিয়ে দুই নম্বর হিটে ছয় প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ হয়েছেন।

ছেলেদের লং জাম্পের হিটেও হতাশ করেছেন আল আমিন ও মোহাম্মদ ইসমাইল। ৭ দশমিক ১১ মিটার দুরত্ব অতিক্রম করে ২০ জনের মধ্যে আল আমিন পঞ্চদশ এবং ইসমাইল ৫ দশমিক ০১ মিটার অতিক্রম করে ২০তম হন।

হ্যামার থ্রোয়ে ৪১ দশমিক ২১ মিটার দূরে ছুড়ে হিটে ১১ জনের মধ্যে সবার শেষে থেকে ছিটকে পড়েন মোহাম্মদ হেদায়েত হোসেন।

মেয়েদের ১০০ মিটার রিলেতে সুস্মিতা ঘোষ-সুমি আক্তার-জেসমিন আক্তার-সোহাগী আক্তার ৫০ দশমিক ৩৯ সেকেন্ড সময় নিয়ে আট দেশের মধ্যে অষ্টম হয়েছেন।

ছেলেদের ১০০ মিটার রিলেতে মেজবাহ-কাজী ইমরান-আব্দুর রউফ-মাসুদ রানা ৪২ দশমিক ৬৪ সেকেন্ড সময় নিয়ে হিটে সাত দেশের মধ্যে চতুর্থ হন।

৪০০ মিটার হার্ডলসে আলমগীর হোসেন ৫৬ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে এক নম্বর হিটে ২০ জনের মধ্যে সবার শেষে দৌড় শেষ করেন।