২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকের আগে চোট নিয়ে বোল্টের অস্বস্তি

কেইম্যান আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় ১০০ মিটারে জিতে মৌসুমের শুরুটা দারুণ হলেও হ্যামস্ট্রিংয়ে (পায়ের পেশিতে) চোট নিয়ে সামান্য অস্বস্তিতে আছেন উসাইন বোল্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 06:34 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

গত শনিবার কেইম্যানে ১০.০৫ সেকেন্ডে দৌড় শেষ করেন জ্যামাইকার এই গতিমানব। চোট কাটিয়ে উঠতে বর্তমানে জার্মানিতে চিকিৎসা নিচ্ছেন বোল্ট। আগামী শুক্রবার চেক প্রজাতন্ত্রের অস্ত্রাভায় গোল্ডেন স্পাইক আইএএএফ ওয়ার্ল্ড চ্যালেঞ্জের ১০০ মিটারে দৌড়ানোর কথা আছে তার।

পায়ে সামান্য অস্বস্তি থাকলেও তা তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন কোচ গ্লেন মিলস।

জ্যামাইকার একটি রেডিওকে মিলস বলেন, “আমার মনে হয়, হ্যামস্ট্রিংয়ে সে (বোল্ট) কিছুটা অস্বস্তি বোধ করছে, .... তবে সে সুস্থ হয়ে উঠবে।”

১০০ ও ২০০ মিটারে রেকর্ডের মালিক বোল্ট আগামী অগাস্টে রিও দে জেনেইরোতে হতে যাওয়া অলিম্পিকে ১০০, ২০০, ও ৪*১০০ মিটার রিলেতে সোনা ধরে রাখার জন্যে লড়বেন।