২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের ইউরোর দলে নেই কস্তা, তরেস

ইউরোর স্পেন দলে জায়গা হয়নি চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তার। বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার হুয়ান মাতা ও আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড ফের্নান্দো তরেসও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 06:17 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন চেলসির হয়ে এবারের লিগের শেষ দুই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি কস্তা। স্পেনের হয়ে ১০ ম্যাচ খেলে একটি গোল করেন ব্রাজিলে জন্ম নেওয়া এই ফুটবলার।

মঙ্গলবার ঘোষণা করা ২৫ সদস্যের প্রাথমিক দলে অভিজ্ঞদের মধ্যে আরও নেই বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার হাভি মার্তিনেস, আর্সেনাল মিডফিল্ডার সান্তি কাসোরলা।

ডাক পেয়েছেন দুই নতুন মুখ আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার সাউল নিগেস ও রিয়াল মাদ্রিদের উইঙ্গার লুকাস ভাসকেস।

স্পেনের প্রাথমিক দল:

গোলরক্ষক: ইকের কাসিয়াস (পোর্তো), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), সের্হিও রিকো (সেভিয়া)

ডিফেন্ডার: জরদি আলবা, জেরার্দ পিকে, মার্ক বার্ত্রা (বার্সেলোনা), সের্হিও রামোস, দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ), সিজার আসপিলিকুয়েতা (চেলসি), হুয়ানফ্রান (আতলেতিকো মাদ্রিদ)

মিডফিল্ডার: সের্হিও বুসকেতস, আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), দাভিদ সিলভা (ম্যানচেস্টার সিটি), মিকেল সান হোসে (আথলেতিক বিলবাও), কোকে, সাউল নিগেস (আতলেতিকো মাদ্রিদ), সেস ফাব্রেগাস (চেলসি), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), ইসকো (রিয়াল মাদ্রিদ), ব্রুনো সোরিয়ানো (ভিয়ারিয়াল)

ফরোয়ার্ড: পেদ্রো রদ্রিগেস (চেলসি), আলভারো মোরাতা (ইউভেন্তুস), আরিৎস আদুরিস (আথলেতিক বিলবাও) নোলিতো (সেল্তা ভিগো), লুকাস ভাসকেস (রিয়াল মাদ্রিদ)।