পেদ্রো, পাতো, অস্কারের নৈপুণ্যে চেলসির জয়
স্পেনের পেদ্রো রগ্রিগেস আর ব্রাজিলের আলেসান্দ্রো পাতো ও অস্কারের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে হারিয়েছে চেলসি।
অ্যাস্টন ভিলার মাঠে শনিবার গোলের দেখা পেতে ২৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় চেলসিকে।
ডানপ্রান্ত থেকে বক্সের মধ্যে বাড়ানো সেসার আসপিলিকুয়েতার পাস প্রথম স্পর্শেই জালে পৌঁছে দেন ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার রুবেন লফটাস-চিক।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে বদলি হিসেবে নামা ব্রাজিলের ফরোয়ার্ড পাতোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
বক্সের ঠিক বাইরে ভিলার খেলোয়াড়দের ফাঁকি দিয়ে অস্কার বল দেন বাঁ দিকে ফাঁকায় থাকা পাতোকে। এসি মিলানের সাবেক ফরোয়ার্ডের শট ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক। বল চলে যায় ফাঁকায় থাকা পেদ্রোর কাছে। সহজেই বল জালে জড়ান স্পেনের এই ফরোয়ার্ড।
এই জয়ে ৩১ ম্যাচে ৪৪ পয়েন্ট হলো স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট পাওয়া ভিলা আছে সবার নিচে।
