২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার প্রত্যয় রামোসের

বার্সেলোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদ প্রতিশোধ নিতে পারবে বলেই বিশ্বাস করেন অধিনায়ক সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 03:38 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

চলতি মৌসুমে লিগের প্রথম পর্বে নিজেদের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরেছিল রিয়াল। কাম্প নউয়ে আগামী শনিবার ফিরতি ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি।

রিয়াল মাদ্রিদ টিভিকে ৩০ বছর বয়সী রামোস বলেন, “প্রথম ক্লাসিকোর বাজে ফলের পর ফুটবল আপনাকে প্রতিশোধের সুযোগ দিয়েছে।”

৩০ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তৃতীয় স্থানে থাকা রিয়াল। আর ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

“আমরা জানি যে, ভালো করতে চাই। আর দলে খুব ভালো প্রাণচঞ্চলতা আছে।”

“ইতিবাচক মানসিকতা আছে আমাদের এবং ৩ পয়েন্ট পেয়ে তাদের সঙ্গে লিগে ব্যবধান কমানোর জন্য দারুণ একটি ম্যাচ খেলতে সেখানে যাব আমরা,” যোগ করেন এই ডিফেন্ডার।