২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের কাছে রোনালদোর আরও সম্মান প্রাপ্য: কাকা

রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর যা অর্জন তাতে তারকা এই ফরোয়ার্ডকে ক্লাবটির সমর্থকদের আরও সম্মান দেখানো উচিত বলে মনে করেন ব্রাজিলের মিডফিল্ডার কাকা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 07:21 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর স্পেনের সফলতম ক্লাবটির হয়ে সাড়ে তিনশর উপরে গোল করেন রোনালদো। এই সময়ে রিয়ালের হয়ে একটি করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন তিনি। 
 
এ মৌসুমে অবশ্য রিয়ালের সমর্থকদের একটা অংশ পর্তুগাল অধিনায়ককে দুয়ো দিয়ে যাচ্ছে। 
 
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালে খেলা কাকা বলেন, “ক্রিস্তিয়ানো দারুণ এক খেলোয়াড়। আমি শুধু তার মানের কথাই বলছি না, মাদ্রিদে তার অবদান নিয়েও বলছি।”
 

“ক্রিস্তিয়ানো এই ক্লাবের জন্য যা করেছে এর জন্য সমর্থকদের কাছে আমার চাওয়া তাকে আরও বেশি সম্মান জানাক তারা। কখনও কখনও ক্রিস্তিয়ানো রোনালদোর বিরুদ্ধে দুয়ো শুনি। সে যা করেছে এর পরও এমনটা করা ভালো নয়।”