২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যান্ডবলের চ্যাম্পিয়ন বিজিবি ও বিজেএমসি

স্বাধীনতা কাপ হ্যান্ডবলের ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মেয়েদের বিভাগে সেরা হয়েছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 06:12 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

সোমবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে ৩৬-২৫ গোলে বাংলাদেশ পুলিশকে হারায় বিজিবি।

জয়ী দল প্রথমার্ধে ১৯-১৫ গোলে এগিয়ে ছিল। বিজিবির মেহেদী হাসান ১১টি, সাগর মিয়া ৯টি, বিপুল ঘোষ ও আব্দুস সাত্তার ৫টি করে গোল করেন।

রানার্সআপ বাংলাদেশ পুলিশের চার গোলদাতা মাহাবুবুল (১১টি), এফ.এম হেলাল (৪টি), সোহাগ (৩টি) ও রাসেল (৩টি)।

একই দিনে একই ভেন্যুতে মহিলা বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসারের বিপক্ষে বিজেএমসির জয়টি ৩৩-২৪ গোলের।

জয়ী দলের শিল্পী ও শিরিনা ৯টি করে ও ডালিয়া ৮টি গোল করেন। আনসারের নিশি ১২টি ও ময়না ৬টি গোল দেন।

বিজিবির মেহেদী হাসান পুরুষ বিভাগের ও বিজেএমসির ডালিয়া আক্তার মহিলা বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন।