ইব্রাহিমোভিচকে পেতে আগ্রহী প্রিমিয়ার লিগের ক্লাব
সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ জানিয়েছেন, প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব তাকে দলে পেতে আগ্রহী।
ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে ইব্রাহিমোভিচের চুক্তির মেয়াদ এবারের গ্রীস্মে শেষ হয়ে যাবে। বেশ কিছুদিন ধরেই ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।
ইউরোপের চারটি দেশের লিগ শিরোপা জেতা ইব্রাহিমোভিচ বলেন, “বেশ কিছু আগ্রহী ক্লাব আছে, দেখা যাক কি হয়। তবে এটা বিয়ের মতো, দু পক্ষের চাওয়াই সমান হতে হবে।”
পরে বার্সেলোনায় যোগ দিয়ে একবার লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার পর আবারও ইতালির ফুটবলে ফিরেন ইব্রাহিমোভিচ। সে পর্বে এসি মিলানের হয়েও একবার সেরি আয় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান। সবশেষ ২০১২ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর টানা চার বার ক্লাবটিকে ফ্রান্সের লিগ ওয়ানে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
