২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্রাজিল ও বার্সেলোনার দর্শন এক নয়’

দুই গোলে এগিয়ে গিয়েও বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের সঙ্গে ব্রাজিলের ড্রয়ের পর অভিযোগের তির ধেয়ে আসছে, বার্সেলোনার মতো ব্রাজিলের হয়ে খেলতে পারেননি দানি আলভেস। ব্রাজিলের এই ডিফেন্ডারও সমালোচকদের জবাব দিতে বলেছেন, দুটি দলের ফুটবল দর্শন এক নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 05:35 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাইয়ে ব্রাজিল-উরুগুয়ের ম্যাচটি ২-২ ড্র হয়। রেসিফিতে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর এদিনসন কাভানি ও সুয়ারেসের গোলে এক পয়েন্ট নিয়ে ফেরে উরুগুয়ে।

ওই ম্যাচ নিয়ে সমালোচকদের তোলা অভিযোগ ‘অন্যায্য’ দাবি করে আলভেস বলেন, “ভিন্ন পর্যায়ের, ভিন্ন ঘরানার খেলা নিয়ে আমরা কথা বলছি। এবং আমি আবারও বলবো, বার্সেলোনা জন্য আমি যেটা করি, লোকে যদি সেটা দেখতে চায়, তাহলে তাদের বার্সেলোনায় গিয়ে আমাকে দেখতে হবে।”

ভিন্ন ঘরানার কারণে বার্সেলোনার ছন্দটা ব্রাজিলের হয়ে মেলে ধরা কঠিন হয়ে যায় দাবি করে আলভেস বলেন, “ব্রাজিলে আমরা বার্সেলোনার মতো করে খেলি না। কেননা, আমাদের দর্শন এক নয়।”

জয়টা হাতছাড়া হয়ে যাওয়ায় হতা আলভেস। জয় পাওয়ার জন্য সব সময় সর্বোচ্চ চেষ্টা করার কথাও জানান আলভেস।

“আমরা সবসময়ই হতাশ হই, যখন আমরা জিততে পারি না। স্থান কোনো ব্যাপার নয়, এটা সবসময়ই হয়।”

আগামী বুধবার বাংলাদেশ সময় পৌনে সাতটায় একটায় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে স্বাগতিক প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।