২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যে কোনো গোলরক্ষকের জন্যই বিপজ্জনক মেসি’

আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে নিজের দলের সেরা তারকা লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। পাঁচ বারের বর্ষসেরা এই খেলোয়াড় যে কোনো গোলরক্ষকের জন্যই বিপজ্জনক বলে মনে করেন বার্সেলোনার গোলরক্ষক।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 05:21 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে বুধবার নিজেদের মাঠ কাম্প নউয়ে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ম্যাচটি খেলতে নামবে বার্সেলোনা। আগের দিনের সংবাদ সম্মেলনে টের স্টেগেন বলেন, "সে (মেসি) সব সবময়ই যে কোনো গোলরক্ষকের জন্যই বিপজ্জনক।
সে অসাধারণ। কারণ, সে যেখান থেকে আর যেভাবেই চাক, সেভাবেই শট নিতে পারে।”
 
আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে বিশ্বের সেরা খেলোয়াড় দাবি করে বার্সেলোনা গোলরক্ষক বলেন, “সে যা করে, তা আর কেউ করতে পারে না।”
 
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৬ গোল করেছেন মেসি।

পুরনো খবর:

বার্সার বিপক্ষে মরিয়া আর্সেনাল