জোড়াতালির একাদশের খেলায় সন্তুষ্ট জিদান
চোটের কারণে নিয়মিত খেলোয়াড়দের অনেকেই মাঠের বাইরে থাকায় লেভান্তের বিপক্ষে তুলনামূলক অনভিজ্ঞ একাদশ খেলিয়েছেন জিনেদিন জিদান। তবে ভালো খেলে তারাই দলকে জয়ের পথে ফেরানোয় সন্তুষ্ট রিয়াল মাদ্রিদের কোচ।
লেভান্তের মাঠ থেকে গত বুধবার রাতে ৩-১ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল।
চোটের কারণে রক্ষণে মার্সেলো, মাঝমাঠে লুকা মদ্রিচ আর ফরোয়ার্ডে করিম বেনজেমা ও গ্যারেথ বেলকে ছাড়াই লেভান্তের বিপক্ষে খেলতে হয় রিয়ালকে। এদের পরিবর্তে সুযোগ পাওয়া তরুণ খেলোয়াড়রা ভালো খেলায় জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি জিদানের দলকে।
ম্যাচ শেষে জিদান বলেন, “যখন অনেক পরিবর্তন করবেন, আপনি তখন সব সময়ই ভাববেন, এটা আরও কঠিন হতে পারে। কিন্তু আমরা ভালো একটি ম্যাচ দেখেছি।”
বিশেষ করে উইঙ্গার লুকাস ভাসকেসের খেলায় মুগ্ধ জিদান।
“লুকাস রক্ষণে কঠোর পরিশ্রম করেছে।”
