২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভল্ফসবুর্গকে হারিয়ে শিরোপার পথেই বায়ার্ন

প্রতিপক্ষের মাঠে পাওয়া সহজ জয়ে বুন্দেসলিগার শিরোপা জয়ের পথে আরও এগিয়েছে বায়ার্ন মিউনিখ। ভল্ফসবুর্গের বিপক্ষে পেপ গুয়ার্দিওলার শিষ্যদের জয়টি ২-০ গোলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 11:08 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

চলতি লিগে এটি বায়ার্নের ২০তম জয়। ২৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিগের শিরোপাধারীরা। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের ২২ ম্যাচে পয়েন্ট ৫১।

শনিবার রাতের ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন কিংসলে কোম্যান ও রবের্ত লেভানদোভস্কি।

৬৬তম মিনিটে লেভানদোভস্কির শট প্রতিহত হওয়ার পর পরই বক্সের মধ্যে দারুণ প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন কোম্যান। ৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন বায়ার্নের পোলিশ ফরোয়ার্ড লেভানদোভস্কি।