২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি সমস্যার জন্য মেসির মেডিকেল পরীক্ষা

গত ডিসেম্বরে দেখা দেওয়া কিডনি সমস্যার জন্য লিওনেল মেসিকে আবারও বিভিন্ন মেডিকেল পরীক্ষা করাতে হয়েছে বলে জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 03:01 PM

Updated : 12 Apr 2022, 01:23 AM

বার্সেলানার ওয়েবসাইটে বলা হয়, কিডনির সমস্যা কোন পর্যায়ে আছে তা জানার জন্য বিভিন্ন পরীক্ষা করাতে যাওয়ায় সোমবার দলের অনুশীলনে যোগ দিতে পারেননি মেসি। মঙ্গলবারও কিছু মেডিকেল পরীক্ষা করাতে হবে তার। আগামী বুধবার দলের সঙ্গে যোগ দেবেন মেসি।

তলপেটের ব্যথার জন্য গত ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতে পারেননি মেসি। পরে তার কিডনি থেকে একটি পাথর বের করা হয়েছিল।

স্পেনের সংবাদমাধ্যমে গত সোমবার বলা হয়, কিডনির পাথরের সমস্যা দূর করতে মেসিকে হয়ত ছোট একটি অস্ত্রোপচার করাতে হবে।

বুধবার রাতে ভালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে খেলবে বার্সেলোনা। নিজেদের মাঠে প্রথম পর্বে ভালেন্সিয়াকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি।