২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যতে যুক্তরাষ্ট্রেও খেলতে পারেন রোনালদো

ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারেও (এমএলএস) খেলতে পারেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 06:51 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

নিউ ইয়র্ক সিটি ভিত্তিক সাময়িকী জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “ভবিষ্যতে হয়ত যুক্তরাষ্ট্রে খেলার ভালো সুযোগ আছে আমার।”
 
“আপনি কখনোই জানেন না, কিন্তু এটা মজার। আমি অবশ্যই এটা বিবেচনা করছি। কারণ, আমি আগেও বলেছি, ফুটবল আরও উন্নতি করেছে। …আমি মনে করি, এটা হতেও পারে।”
 
২০০৯ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদোকে দলে টানে রিয়াল। স্পেনের ক্লাবটির হয়ে একটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ ছোট-বড় মিলিয়ে সাতটি শিরোপ জেতা পর্তুগালের এই তারকার ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি প্রায়ই গুঞ্জন উঠছে। 
 
রিয়ালে সুখে আছেন উল্লেখ করে গত নভেম্বরে ৩০ বছর বয়সী রোনালদো জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, কাতার বা দুবাইয়ে খেলার কোনো ইচ্ছে নেই তার।
 
জিকিউ সাময়িকীর আগামী মাসের প্রচ্ছদের তারকা রোনালদো। ছবিতে তার সঙ্গে দেখা যাবে ব্রাজিলের সুপার মডেল আলেসান্দ্রা আমব্রোসিওকে।