২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়ে গর্বিত পেতর চেক

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সবচেয়ে বেশি ম্যাচে গোল না খেয়ে থাকার রেকর্ড গড়ে গর্বিত আর্সেনালের গোলরক্ষক পেতর চেক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 04:25 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

নিজেদের মাঠে গত সোমবার বোর্নমাউথকে ২-০ গোলে হারায় আর্সেনাল। চেলসির সাবেক গোলরক্ষক চেক ইপিএলে এই নিয়ে ১৭০তম ম্যাচে নিজের জাল অক্ষত রাখলেন। 
 
ইপিএলে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খেয়ে থাকার আগের রেকর্ডটি (১৬৯ ম্যাচ) ছিল ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক ডেভিড জেমসের।  
 
চেলসি ছেড়ে এ মৌসুমেই আর্সেনালে যোগ দেওয়া চেক ম্যাচ শেষে বলেন, "বিশ্বের সেরা লিগে প্রত্যেক দিন আপনি রেকর্ড ভাঙতে পারবেন না। ম্যাচ শেষে আমাকে বলতেই হচ্ছে, আমি গর্বিত।" 
চেক প্রজাতন্ত্রের এই গোলরক্ষককে নিয়ে খুশি আর্সেনালের কোচ আর্সেন ভেঙ্গার। 
 
"আমি মনে করি, সে এতে খুব গর্বিত হতে পারে। কারণ, এটা অসাধারণ এক অর্জন।"