বার্সেলোনার অনুশীলনে ছিলেন না মেসি
ব্যক্তিগত কারণে কোচ লুইস এনরিকের অনুমতি নিয়ে বৃহস্পতিবার বার্সেলোনার অনুশীলনে যাননি লিওনেল মেসি।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার বায়ার লেভারকুজেনের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফেরে বার্সেলোনা। ম্যাচ শেষে মেসিকে পায়ের পেছনে চেপে ধরে মাঠ ছাড়তে দেখে অনেকেই মনে করেন, হয়ত হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন আর্জেন্টিনার এই তারকা।
স্পেনের লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা টুইটারে নিশ্চিত করে, দলের সবশেষ অনুশীলন সেশনে না থাকা মেসির কোনো রকম চোট সমস্যা নেই।
কুঁচকির চোটের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে বার্সেলোনার এক হাসপাতালে যাওয়ায় নেইমারও বৃহস্পতিবারের অনুশীলনে ছিলেন না।
