২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও পুরুষ হ্যান্ডবলের শিরোপা বিজিবির

বাংলাদেশ ‍পুলিশকে আবারও হারিয়ে পুরুষ জাতীয় হ্যান্ডবলের শিরোপা নিজেদের করে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে টানা ২০তম বারের মতো এই প্রতিযোগিতার সেরা হলো দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 08:05 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩৫-২৯ গোলে বাংলাদেশ পুলিশকে হারায় বিজিবি। প্রথমার্ধে ১৭-১৩ গোলে এগিয়ে ছিল জয়ী দলটি।
 
বিজিবির জয়ে সর্বোচ্চ আট গোল করেন মীর খায়রুজ্জামান; তার সতীর্থ সুধন বড়ুয়ার অবদান পাঁচ গোল। বাংলাদেশ পুলিশের মাহবুবুল হক ও চিন মং নয়টি করে গোল করলেও হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন।
 

পুরুষ জাতীয় হ্যান্ডবলে এ নিয়ে ২৪বার সেরা হলো বিজিবি। ১৯৮৮ সালে বাংলাদেশ বিমান বাহিনী চ্যাম্পিয়ন হয়েছিল। এ নিয়ে টানা একাদশবার ফাইনালে উঠলেও শিরোপা জেতা হলো না বাংলাদেশ পুলিশের। ২০০২ সাল থেকে বিজিবির কাছে ফাইনালে টানা হেরে চলেছে দলটি।