২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর ১ কোটি ৯০ লাখ ইউরোর জেট 

বিলাসবহুল একটি প্রাইভেট জেট কিনেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগালের একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, রিয়াল মাদ্রিদ তারকার এই জেটের মূল্য ১ কোটি ৯০ লাখ ইউরো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 03:34 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

পর্তুগিজ পত্রিকা কোররেও দা মাইনিয়া জানায়, রোনালদোর কেনা গালফস্ট্রিম জি২০০ প্রাইভেট জেটে যাত্রী ও ক্রুদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। একটি চেঞ্জিং রুমও রয়েছে জেটটিতে। ইন্টারনেট সুবিধা আর টেলিফোন ছাড়াও এতে একটি পরিপূর্ণ রান্নাঘর আছে। আধুনিক সব ইলেক্ট্রনিক যন্ত্রপাতিতে ঠাসা বিমানটি।
 
পত্রিকাটির খবর অনুযায়ী, পর্তুগাল অধিনায়কের ব্যক্তিগত জেটটির প্রথম যাত্রা ছিল লন্ডনে। এই জেটে করেই রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড তাকে নিয়ে নির্মিত ‘রোনালদো’ তথ্যচিত্রের প্রিমিয়ার শোর জন্য লন্ডন গিয়েছিলেন।