২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে জয় পেলেন ফাহাদ

টানা চার হারের পর জাতীয় দাবায় প্রথম জয় পেয়েছেন ফাহাদ রহমান। মোহাম্মদ জাভেদকে হারিয়েছেন বাংলাদেশের কনিষ্ঠতম ফিদে মাস্টার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 12:09 AM

Updated : 22 Aug 2022, 01:49 PM

আগের চার রাউন্ডে রাকিব, তৈয়বুর, মাহাতাব উদ্দিন আহমেদ ও মিনহাজের কাছে হারেন ফাহাদ।

শনিবারের পঞ্চম রাউন্ডের পর জাতীয় দাবায় শীর্ষ স্থানের লড়াইটাও দারুণ জমে উঠেছে। জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব ও নিয়াজ মোর্শেদ-এই তিন গ্র্যান্ডমাস্টারের সঙ্গে চার পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্দ মিনহাজ উদ্দিন।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে দুই গ্র্যান্ডমাস্টার জিয়া ও রাজীবের লড়াইটি ড্র হয়।

নিয়াজ সাইফুল ইসলাম চৌধুরীকে ও মিনহাজ ফিদে মাস্টার মেহেদী হাসানকে হারান।

গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ফিদে মাস্টার তৈয়বুর রহমানকে হারিয়ে সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

জাতীয় দাবার ৪১তম আসরে চার জন গ্র্যান্ডমাস্টার দুই জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।