২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তান পৌঁছে অনুশীলনে মামুনুলরা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে তাজিকিস্তান পৌঁছে অনুশীলন শুরু করেছেন মামুনুলরা। ভালো ফল পাওয়ার আশাবাদও ফের জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 07:18 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন শনিবার এক বিজ্ঞপ্তিতে মামুনুলদের নিরাপদে তাজিকিস্তান পৌঁছানোর কথা জানায়। ওই বিজ্ঞপ্তিতে ভিডিও বার্তায় মামুনুল অনুশীলন শুরুর কথা জানান।

“১৮ ঘণ্টা ভ্রমণের পর আমরা তাজিকিস্তানে ভালোভাবে পৌঁছেছি। সবাই ভালো আছি। লম্বা ভ্রমণের কারণে কিছুটা ক্লান্তি আছে; তবে ভালো কিছু করার জন্য তাজিকিস্তানে অনুশীলন শুরু করে দিয়েছি আমরা।”

মামুনুল জানান, প্রথম দিনের প্রস্তুতিতে হালকা অনুশীলন থাকবে। তিন ভাগে ভাগ হয়ে জিমনেশিয়ামে সময় কাটাবেন বলেও জানান জাতীয় দলের এই মিডফিল্ডার।

আগামী ১২ নভেম্বর তাজিকিস্তানের বিপক্ষে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে খেলবে বাংলাদেশ।

বাছাই পর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশের এ পর্যন্ত পাওয়া একমাত্র পয়েন্ট তাজিকিস্তানের বিপক্ষের ম্যাচ থেকেই এসেছে। নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম লেগে তাজিকিস্তানের সঙ্গে ১-১ ড্র করেছিল মামুনুলরা।