সৌদি আরবের বিপক্ষে প্রত্যয়ী বাংলাদেশের কিশোররা
সৌদি আরবকে শক্তিশালী মেনে নিয়েই নিজেদের পরিকল্পনাটা সাজাচ্ছে বাংলাদেশের কিশোররা। সর্বশেষ সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাটাও বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে শাওনদের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে সৌদি আরবের বিপক্ষে ভালো করার প্রত্যয় জানান স্বাগতিক অধিনায়ক মোহাম্মদ শাওন, “তারা আমাদের চেয়ে শক্তিশালী দল। র্যাঙ্কিংয়েও এগিয়ে। তবে আমরাও সাফের চ্যাম্পিয়ন; সাফের স্পিরিট ধরে রাখতে চাই আমরা।”
সাফ চ্যাম্পিয়নশিপের মতো বাছাই পর্বেও নিজেদের মাঠে খেলার সুবিধা পাচ্ছেন শাওনরা। তবে অধিনায়কের মনে হচ্ছে, নিজেদের মাঠে খেলার সুবিধার চেয়ে চাপটাই বেশি। তাছাড়া শক্তিশালী ভারতকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন হওয়ায় এবার তাদের ওপর প্রত্যাশার চাপ আরও বেশি।
সৌদি আরবকে আটকাতে রক্ষণাত্মক কৌশলে খেলার পরিকল্পনা জানান লম্বা বিরতির পর সাফের বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশকে শিরোপা এনে দেওয়া এই কোচ।
“রক্ষণ ঠিক রেখে আমাদের আক্রমণে যেতে হবে। আশা করি, ছেলেরা সেরাটা মেলে ধরবে।”
আগামী বছর ভারতে বসবে চ্যাম্পিয়শিপের মূল আসর। বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে আছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
