২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ফিরেছেন নেইমার

লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে একটা সুসংবাদ পেয়েছে বার্সেলোনা। মাম্পসের অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 05:39 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

শনিবার দলের সঙ্গে অনুশীলন করেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। অনুশীলন শেষে বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেস নেইমারের সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন।
 
ক্লাব ও জাতীয় দল সতীর্থ নেইমারের প্রশংসা করে আলভেস লেখেন, "আমার ভাই নেইমার ফিরেছে। এখন সে আরও দ্রুত, আরও ভয়ঙ্কর। আর উপভোগ করতে প্রস্তুত।"
 

অনুশীলনে ফিরলেও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচে খেলবেন না নেইমার। বিলবাওয়ের মাঠ সান মামেসে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।
 
এই অসুস্থতার কারণে সেভিয়ার বিপক্ষে মঙ্গলবার ইউরোপিয়ান সুপার কাপে খেলতে পারেননি নেইমার। একই কারণে বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপেও খেলেননি তিনি।