২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড় তুলে ১০ হাজার মিটারে সোনা জিতলেন ফারাহ 

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০ হাজার মিটারে শ্রেষ্টত্ব ধরে রাখলেন মো ফারাহ। এই জয়ে বড় প্রতিযোগিতায় দূরপাল্লার দৌড়ে আধিপত্য ধরে রাখলেন ব্রিটিশ এই দৌড়বিদ।   

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 09:58 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

চীনের বেইজিংয়ে শনিবার শুরুটা ভালো না হলেও শেষ ল্যাপে অন্যদের ছাপিয়ে সোনা জেতেন ফারাহ। ২৭ মিনিট ১.১৩ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি।
 
বড় প্রতিযোগিতায় দূরপাল্লার দৌড়ে টানা ষষ্ঠ সোনা জিতলেন ৫ হাজার ও ১০ হাজার মিটারের অলিম্পিক সোনা জয়ী ফারাহ।
 
ফারাহর পেছনে থেকে শনিবারের এই ইভেন্টে রূপা জেতেন কেনিয়ার জিওফ্রে কামওরোর, ২৭ মিনিট ১.৭৬ সেকেন্ড সময় নেন তিনি। তারই স্বদেশি পল তানুই ২৭ মিনিট ২.৮৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন।