২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের মাঠে ইউনাইটেডের হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে এসে হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লুই ফন খালের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 07:58 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

প্রথম রাউন্ডে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অ্যাস্টন ভিলাকেও একই ব্যবধানে হারায় ইউনাইটেড।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার নিউক্যাসলের বিপক্ষেও দারুণ আক্রমণাত্মক শুরু করে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের শুরু থেকে পাল্টা আক্রমণে জবাব দিতে থাকে নিউক্যাসলও। কিন্তু গোলের দেখা পায়নি কেউই।

নিউক্যাসলের সার্বিয়ার ফরোয়ার্ড আলেকসান্দার মিত্রোভিচের একটি হেড পোস্টে না লাগলে এগিয়ে যেতে পারত অতিথিরা। ম্যাচের যোগ করা সময়ে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরাও। কিন্তু তাদের ইংলিশ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের হেডও পোস্টে লেগে ফিরে আসে।