২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতুইদির গোলে টানা তৃতীয় জয় পিএসজির

নতুন মৌসুমের শুরুটা অসাধারণ হয়েছে পিএসজির। ব্লেইস মাতুইদির গোলে লিগে টানা তৃতীয় জয় পেয়েছে ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 01:10 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

মপিলিয়ের মাঠ থেকে গত শুক্রবার ফরাসি লিগ ওয়ানের ম্যাচটি ১-০ গোলে জিতে আসে পিএসজি। 
 
আর্জেন্টিনার ফরোয়ার্ড এসেকিয়েল লাভেস্সি দারুণভাবে বল নিয়ন্ত্রণ করে মাক্সওয়েলের কাছে দেন। আর ব্রাজিলের এই ডিফেন্ডার বল দেন ফাঁকায় দাড়িয়ে থাকা মাতুইদিকে। ৬১তম মিনিটে কঠিন কোণ থেকে বল জালে পৌঁছান ফ্রান্সের মিডফিল্ডার।  
 
ঊরুর চোটের কারণে এ মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে নাম লেখানো আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়া এই ম্যাচে খেলেননি। হাঁটুর চোটে পড়া জ্লাতান ইব্রাহিমোভিচও রয়েছেন মাঠের বাইরে।