২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠের বাইরে আর্জেন্টিনার সাবালেতা

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিপর্বে পাবলো সাবালেতাকে পাচ্ছে না আর্জেন্টিনা। হাঁটুতে চোট পেয়ে কমপক্ষে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 09:28 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

অনুশীলনের সময় সাবালেতার হাঁটুতে আঘাত পাওয়ার কথা শুক্রবার নিজেদের ওয়েবসাইটে জানায় ইংল্যান্ডের ক্লাব সিটি।
 

ফলে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের কোনোটিতেই দেশের হয়ে খেলা হবে না সাবালেতার। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ৪ সেপ্টেম্বর আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া। চারদিন পর টেক্সাসে মেক্সিকোর বিপক্ষে খেলবেন মেসিরা। অক্টোবরে শুরু হতে যাওয়া ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি নিতেই প্রীতি ম্যাচ দুটি খেলবে আর্জেন্টিনা। সাবালেতা দল থেকে ছিটকে পড়লেও তার বদলি কারো নাম এখনও ঘোষণা করেননি আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো। ৩০ বছর বয়সী সাবালেতার চোট তার ক্লাব সিটির জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে। হয়তো আগামী ছয় ম্যাচে অভিজ্ঞ এই খেলোয়াড়কে ছাড়াই পরিকল্পনা করতে হবে দলটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনিকে।