ভুটানকে হারালেই সেমিতে বাংলাদেশের যুবারা
গ্রুপ পর্বের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে একটি সহজ হিসাব। প্রতিপক্ষ ভুটানকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে সাইফুল বারী টিটোর দলের সেমি-ফাইনালে ওঠা।
নেপালের এএনএফএ কমপ্লেক্সে ‘এ’ গ্রুপে দুই দলের ম্যাচটি হবে শনিবার। এর আগের দিন সংবাদ সম্মেলনে জয় পাওয়ার বিষয়ে নিজেদের আত্মবিশ্বাসের কথা বলেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে হেরে গেছে ভুটান। আর এতেই বাংলাদেশের হিসেবটা সহজ হয়ে গেছে।
বাংলাদেশ কোচ টিটো সেমি-ফাইনাল ভাগ্য ঝুলিয়ে রাখতে চান না।
