পেদ্রোর দলবদলে ঋণমুক্ত হচ্ছে তার কৈশরের ক্লাব
পেদ্রো রদ্রিগেস বার্সেলোনা ছেড়ে চেলসিতে যোগ দেওয়ায় লাভবান হচ্ছে তার কৈশরের ক্লাব সান ইসিদ্রো। স্পেনের এই ফরোয়ার্ডের ট্রান্সফার ফির একটা অংশ পাবে স্পেনের চতুর্থ বিভাগের ক্লাবটি।
সান ইসিদ্রোই পেদ্রোর ফুটবলার হিসেবে বেড়ে ওঠার প্রথম সিঁড়ি। এই ক্লাবে এক বছর খেলার পর ১৭ বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমিতে নাম লেখান তিনি। সেই সময়ের চুক্তিতে উল্লেখ ছিল, পেদ্রো বার্সা ছাড়লে তার ট্রান্সফার ফির ১.৫ শতাংশ অর্থ পাবে ইসিদ্রো।
চেলসিতে যোগ দেওয়া পেদ্রোর ট্রান্সফার ফি ২ কোটি ৭০ লাখ ইউরো। বার্সেলোনার সঙ্গে চুক্তি অনুযায়ী এখান থেকে ৪ লাখ ২০ হাজার ইউরো পাবে ঋণের ভারে জর্জরিত ইসিদ্রো।
