২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুঞ্জন উড়িয়ে রিয়ালেই থাকছেন রামোস

দল ছাড়ার গুঞ্জনের ইতি টেনে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন ডিফেন্ডার সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 04:30 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

রামোসের সঙ্গে ৫ বছরের নতুন চুক্তির ঘোষণা সোমবার দেয় স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। ২০২০ সাল পর্যন্ত রিয়ালে থাকবেন স্পেনের এই খেলোয়াড়।

স্পেনের গণমাধ্যমে গত কিছুদিন ধরে বলা হচ্ছিল, রিয়ালে রামোস সুখে নেই। তার আগের চুক্তির মেয়াদ ২০১৭ সালে শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হচ্ছিল না বলেও খুশি ছিলেন না স্পেনের ডিফেন্ডার।

এ ছাড়া কোচ কার্লো আনচেলত্তির বরখাস্ত হওয়া আর গোলরক্ষক ইকের কাসিয়াসকে ছেড়ে দেওয়াটাও মানতে পারছিলেন না রামোস।

এর মধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ২৯ বছর বয়সী রামোসের জন্য ২ কোটি ৮৬ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছিল।

সেভিয়া থেকে রামোস রিয়াল মাদ্রিদে নাম লেখান ২০০৫ সালে। সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটির হয়ে তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে আর ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি।