২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনাকে হারিয়ে চমক বেনচিচের

অঘটনের জন্ম দিয়ে রজার্স কাপে মেয়েদের এককের ফাইনালে উঠেছেন বেলিন্দা বেনচিচ। সেমি-ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়েছেন সুইস এই তরুণী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 01:33 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

কানাডার টরেন্টোতে শনিবার যুক্তরাষ্ট্রের সেরেনাকে ৩-৬, ৭-৫, ৬-৪ গেমে হারান বেনচিচ। 

এ বছরে ৪৫টি ম্যাচ খেলে সেরেনার এটা দ্বিতীয় হার। এরই মধ্যে বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতে নেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। এ মাসের শেষের দিকে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে লড়বেন ৩৩ বছর বয়সী সেরেনা।

ফাইনালে রোববার ১৮ বছর বয়সী বেনচিচের প্রতিপক্ষ রোমানিয়ার সিমোনা হালেপ। ইতালির সারা ইরানিকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি।