বড় জয়ে লিগ অভিযান শুরু বায়ার্নের
লিগে নতুন মৌসুমের শুরুটা অসাধারণ হয়েছে বায়ার্ন মিউনিখের। হামবুর্গ এসভিকে ৫-০ গোলে হারিয়েছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় গত শুক্রবার হামবুর্গের বিপক্ষে দলের বড় জয়ে জোড়া গোল করেন টমাস মুলার।
প্রথম গোল পেতে অবশ্য ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বায়ার্নকে। দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন ফ্রান্সে জন্ম নেওয়া মরক্কোর ফুটবলার বেনাতিয়া।
৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবের্ত লেভানদোভস্কি। এরপর চার মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের ভাগ্য পুরোপুরিই নিজেদের দিকে ঘুরিয়ে দেন জার্মানির ফরোয়ার্ড মুলার।
এই মৌসুমেই শাখতার দোনেৎস্ক থেকে বায়ার্নে নাম লেখানো ব্রাজিলের উইঙ্গার দগলাস কস্তা ব্যবধান ৫-০ করেন।
