২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি ম্যাচের আগে চোটের সঙ্গে আগুয়েরোর লড়াই

চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সের্হিও আগুয়েরোকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ম্যানচেস্টার সিটি। বর্তমানে চোটের সঙ্গে লড়ছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 05:20 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে শনিবার ম্যানচেস্টার সিটির ম্যাচে খেলা নিয়ে নিশ্চিত নন চোটের কারণে চেলসির প্রাক মৌসুমের অধিকাংশ ম্যাচে খেলতে না পারা আগুয়েরোও।
 
“আমি সেখানে যাওয়ার এবং পুরোপুরি ফিট হওয়ার চেষ্টা করছি। কিন্তু আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় অংশ নিয়ে প্রাক-মৌসুমে আসায় মনে হচ্ছে, আমার (পুরো ফিট হতে) আরও সময় দরকার।”
 
গত লিগে ম্যানচেস্টার সিটির রানার্সআপ হওয়ার পেছনে দারুণ অবদান রাখেন আগুয়েরো। গতবার লিগে সর্বোচ্চ ২৬ গোল করা আর্জেন্টিনার ফরোয়ার্ড অবশ্য জানিয়েছেন, কোনো ঝুঁকির পথে হাঁটবেন না তিনি।
 
“পুরো মৌসুম মাথায় রেখে সেরা ছন্দ ফিরে পাওয়া এবং কোনো ঝুঁকি না নেওয়াটাই গুরুত্বপূর্ণ।” 
 
চেলসির বিপক্ষে খেলার সম্ভাবনা পুরোপুরি নাকচও করে দেননি আগুয়েরো। ক্লাবের ওয়েবসাইটে তিনি জানান, তার খেলা না খেলার বিষয়টি মাঠেই দেখা যাবে।