২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিএসজিতে মঙ্গল দি মারিয়ার’

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফ্রান্সের পিএসজিতে যোগ দেওয়াটা আনহেল দি মারিয়ার ভালোই হবে বলে মনে করেন আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 11:05 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

২৭ বছর বয়সী আর্জেন্টিনার উইঙ্গারকে নিয়ে মার্তিনো বলেন, “ক্লাব পরিবর্তন দি মারিয়ার জন্য লাভজনক হতে পারে। কারণ, ম্যানচেস্টার ইউনাইটেডে সে আর স্বস্তি বোধ করছিল না।”

বিশ্বকাপের পর চোট ভোগায় দি মারিয়াকে। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউনাইটেডে নাম লেখানোর পর শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেননি তিনি।

আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপ ও ২০১৫ সালের কোপা আমেরিকার ফাইনালে তুলতে সাহায্য করা দি মারিয়া পিএসজিতে সাফল্য পাবেন বলে বিশ্বাস করেন মার্তিনো।

ফরাসি গণমাধ্যমের খবর অনুয়ায়ী, দি মারিয়াকে কিনতে ছয় কোটি ৩০ লাখ ইউরো খরচ হয়েছে পিএসজির। এর আগে ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে রিয়াল ছেড়ে ২০১৪ সালে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার এই তারকা।