২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলকে রুখে দিল চট্টগ্রাম আবাহনী

নিজেদের মাঠে শেখ রাসেলকে রুখে দিয়েছে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা চট্টগ্রাম আবাহনী। লিগের রানার্সআপ হওয়ার পথে ছোটা দলটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 09:04 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মঙ্গলবার প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের এই ম্যাচে ফরোয়ার্ডরা গোল করতে ব্যর্থ হলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুটি দলের।

লিগের প্রথম পর্বে চট্টগ্রাম আবাহনীকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়েছিল শেখ রাসেল।

এই ড্রয়ের পর শেখ রাসেল রানার্সআপ হওয়ার পথে আরও এগুলো; ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১১ দলের মধ্যে দশম স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী।

এরই মধ্যে ২০১৪-১৫ মৌসুমের শিরোপা জিতে নেওয়া শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট পেয়েছে।