২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপকে উড়িয়ে নেপালের শুভসূচনা

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে নেপাল অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। তারা ৫-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 08:25 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচে নেপালের জয়ে সোমেন আরিয়াল ও প্রিজেন তামাং দুটি করে ও লক্ষণ পারিয়ার একটি গোল করেন। শুরু থেকে দারুণ খেলা নেপাল প্রথমার্ধেই তিনটি সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ আরও দুই গোল হজম করে। একই মাঠে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।