লিগের শুরুতেই আর্সেনালের হার
প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে নিজেদের মাঠে হেরে গেছে আর্সেন ভেঙ্গারের দল।
এমিরেটসে স্টেডিয়ামে রোববার ২-০ গোলে হারে গত মৌসুমে লিগে তৃতীয় হওয়া আর্সেনাল।
ঘরের মাঠে বিরতির খানিক আগে পিছিয়ে পড়ে আর্সেনাল। ডি বক্সের অনেকটা বাইরে থেকে ওয়েস্ট হ্যামের ফরাসি স্ট্রাইকার দিমিত্রি পায়েতের নেওয়া ফ্রি-কিক পাঞ্চ করতে ছুটে যান গোলরক্ষক পিয়েতর চেক। কিন্তু তার আগেই হেড করে বল জালে জড়ান সেনেগালের ডিফেন্ডার সেকু কুইয়াত।
