২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিও অলিম্পিকের প্রতিপক্ষদের জন্য ফেলপসের বার্তা

যুক্তরাষ্ট্রের পুলে ঝড় তুলে রিও দে জেনেইরো অলিম্পিকের প্রতিপক্ষদের বার্তা দিয়ে রাখলেন মাইকেল ফেলপস। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে খেলতে না পারা এই সাঁতারু যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার বাটারফ্লাইয়ে বছরের সেরা টাইমিং করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 05:42 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার বাটারফ্লাইয়ে ১ মিনিট ৫২.৯৪ সেকেন্ড সময় নেন ফেলপস। এই টাইমিং কাজানের সুইমিংপুলে করলে এই ইভেন্টে সোনা পেতেন ফেলপসই। গত শুক্রবার ১ মিনিট ৫৩.৪৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন হাঙ্গেরির লাসলো চে।

গত বছর মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছিলেন ফেলপস; যুক্তরাষ্ট্রের সাঁতার কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার কাজানে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে খেলতে পারছেন না ৩০ বছর বয়সী এই সাঁতারু।

রাশিয়ার আসরে অংশ নিতে পারার হতাশার কারণেই হয়তো চলতি সপ্তাহের শুরুর দিকে ফেলপস রিও অলিম্পিকের আগে অ্যালকোহল না ছোঁয়ার শপথ করেন।

২০১৬ সালে ব্রাজিলের রিওতে বসবে অলিম্পিকের পরের আসর। এ আসর সামনে রেখেই প্রস্তুত হচ্ছেন অলিম্পিকে ১৮টি সোনা জেতা ফেলপস।