২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব সাঁতারে হতাশ করলেন সাগরও

সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ফ্রিস্টাইলে হিট থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মাহফিজুর রহমান সাগর। তবে বাংলাদেশের এই সাঁতারু নিজের কোয়ালিফাইং টাইমের চেয়ে ভালো করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 09:59 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

রাশিয়ার কাজানে ষষ্ঠদশ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপে বুধবার পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ৩ নম্বর হিটে ৫২.৮৯ সেকেন্ডে সাঁতার শেষ করেন সাগর। ১০০ জনের মধ্যে ৭৯তম হয়েছেন বাংলাদেশের এই সাঁতারু।
 
হিট থেকে ১৬ জন পরের রাউন্ডে উঠেছেন; যাদের মধ্যে ষষ্ঠদশ হওয়া সাঁতারু সময় নিয়েছেন ৪৮.৯৩ সেকেন্ড।
 
নিজের কোয়ালিফাইং টাইমের দিকে তাকালে অবশ্য একটু খুশি হতেই পারেন সাগর; ৫৪.১৮ সেকেন্ড টাইম নিয়ে হিটে অংশ নিয়েছিলেন তিনি।
 
বিশ্ব চ্যাম্পিয়নশিপের এ আসরের হিট থেকে এ নিয়ে বাংলাদেশের দুইজন সাঁতারু দুই ইভেন্টের হিট থেকে বাদ পড়ল। এর আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে বাদ পড়েন মোহাম্মদ জুয়েল আহমেদ; ৭০ জনের মধ্যে ৬২তম হন তিনি।