Published : 18 Jul 2026, 12:02 AM
দুর্বার পথচলায় রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে কাজাখস্তানকে হারালেন আইরিন-শারিকারা। এতে, উইমেন’স জুনিয়র এএইচএফ কাপ হকির ফাইনালে বাংলাদেশ উঠল টানা চতুর্থ জয়ের আত্মবিশ্বাস নিয়ে।
ওমানের মাসকটে শুক্রবার ২-১ গোলে জয় পায় বাংলাদেশ। ষোড়শ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শারিকা রিমন দলকে এগিয়ে নেওয়ার পর, ৪০তম মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন রিয়া। শেষ দিকে ব্যবধান কমায় কাজাখস্তান।
হংকংকে ৬-০ গোলে উড়িয়ে আসর শুরুর পর, নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতেছিল উজবেকিস্তানের বিপক্ষে। তৃতীয় ম্যাচে মেয়েরা পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিল ৮-০ ব্যবধানে।
চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে রাউন্ড রবিন লিগ শেষ করল বাংলাদেশ। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে কাজাখস্তান। এই দুই দল শনিবার মুখোমুখি হবে সেরা হওয়ার লড়াইয়ে।